বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০৯ জুন, ২০২২
আবেদনের শেষ তারিখ: ০৫ জুলাই, ২০২২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মহাপরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর
যুব বিন ১০৮, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০
নং-৩৪,০১,০০০,০০৫.১১.০০৫,২২- ৬৬৫
তারিখঃ ০৯/০৬/২০২২ খ্রি.
‘‘নিয়োগ বিজ্ঞপ্তি”
যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বতভূক্ত নিম্নবর্ণিত শূন্য পদে
সম্পূর্ন অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অন-লাইনে
নির্ধারিত ছকে আবেদন আহবান করা যাচ্ছে।
|
ক্র. নং |
পদের নাম |
পদ সংখ্যা |
বেতন স্কেল ও গ্রেড |
শিক্ষাগত যোগ্যতা ও
অভিজ্ঞতা |
|
১ |
সহকারী উপজেলা যুব
উন্নয়ন কর্মকর্তা (পূর্ব পদ
নাম: ক্রেডিট সুপারভাইজার) |
৩৭ টি |
১২৫০০-৩০২৩০/ (গ্রেড -১১) |
কোন স্বীকৃত
বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রী |
|
২ |
ক্যাশিয়ার |
৮৭ টি |
৯৩০০-২২৪৯০/ ( গ্রেড -১৬) |
কোন স্বীকৃত
বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায়
দক্ষতা থাকিতে হইবে । |
|
৩ |
গাড়িচালক |
০৩ টি |
৯৭০০-২৩৪৯০/ (গ্রেড -১৫) |
কোনো স্বীকৃত বোর্ড
হইতে জুনিয়র স্কুল সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অভিজ্ঞতাসম্পন্ন চলকগণ ত্যাধিকার পাইবেন। |
|
আবেদন
ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই পূরণ
করতে হবে: ০১. ০৫/০৭/২০২২ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স
সর্বনিম্ন ১৮ বৎসর এবং সর্বোচ্চ ৩০ বৎসর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা /শহিদ মুক্তিযোদ্ধাগণের সন্তান এবং
শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স ৩২ বছর
পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা /শহিদ মুক্তিযোদ্ধাগণের পুত্র-কন্যার পুত্রকন্যাদের ক্ষেত্রে
বাস ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিমেভিট গ্রহণযোগ্য না। ০২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক
পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। চাকুরীরত প্রার্থীদের
বয়স শিথিলযোগ্য নয়। ০৩. নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী লিখিত, ব্যবহারিক
ও মৌখিক পরীক্ষা (প্রযোজ্যক্ষেত্রে) অনুষ্ঠিত হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ
এবং প্রযোজ্যক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক
পরীক্ষায় অংশ গ্রহণের জন্য বিবেচিত হবেন। ০৪. চাকরির জন্য আবেদন আগামী ১৫/০৬/২০২২ খ্রিস্টাব্দ
তারিখ সকাল ১০.০০ টা হতে ০৫/০৭/২০২২ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত
অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি/ ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে। ০৫. লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়
সকল সনদ/অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির মূল কপিসমূহ প্রদর্শনপূর্বক প্রতিটির
০১(এক)টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির তালিকা নিম্নরূপ: (i) শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদপত্র; (ii) অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে); (iii) সরকারি, আধা-সরকারি ও
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (iv) স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র; (v) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ; (vi) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক
নামযুক্ত সিলসহ প্রদত্ত চারিত্রিক সনদপত্র; (vii) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাগণের সন্তান এবং বীর
মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাগণের পুত্র-কন্যার
পুত্র-কন্যা) প্রাথীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ
বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র; (viii) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা /শহিদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার
পুত্র-কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহিদ মু মুক্তিযোদ্ধার নাতি নাতনী এই
মর্মে উল্লেখক্রমে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/সংশ্লিষ্ট ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র
প্রত্যয়নপত্র; (ix) শারীরিক প্রতিবন্ধী ও এতিমদের ক্ষেত্রে
সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র; (x) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র; (xi) আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ
নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র; এবং (xii)) নির্দিষ্ট কোটা দাবীর সমর্থনে
যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদ/প্রমাণপত্র; ০৬. বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন
করার যোগ্য বিবেচিত হবেন না; ০৭. সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী ১ম
শ্রেণির গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবীসহ সিল
থাকতে হবে। ০৮. সরকারি সকল বিধি-বিধান ও কোটা সম্পর্কিত সর্বশেষ
সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। ০৯. আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ১০. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেয়া হবে না। ১১. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল
বলে গণ্য হবে। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য যে কোনো পর্যায়ে
অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/ভুয়া/
জাল/মিথ্যা প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল করা বা অসদুপায় অবলম্বন করলে
দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে
গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ১২. বিজ্ঞপ্তিটি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট www.dyd.gov.bd
এ পাওয়া যাবে। ১৩. লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.dyd.gov.bd এবং http://dyd.teletalk.com.bd
ওয়েবসাইট হতে জানা যাবে। ১৪. অনলাইন আবেদনফরম পূরণ ও দাখিল
করার নিয়মাবলি: (ক) আগ্রহী প্রার্থীগণ http://dyd.teletalk.com.bd
এ
ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা
নিম্নরূপ: i.
Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার
ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৫/০৬/২০২২, সকাল ১০:০০ টা। ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ
তারিখ ও সময় ০৫/০৭/২০২২, বিকাল ০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User
ID প্রাপ্ত
প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী
৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। (খ)Online
আবেদনপত্রে
প্রার্থী তার রঙিন ছবি (দৈঘ্য ৩০০ pixel x প্রস্থ ৩০০ pixel)
ও
স্বাক্ষর (দৈঘ্য ৩০০ pixel x প্রস্থ ৮০ pixel)
স্ক্যান
করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে। (গ)Online
এ
পূরণকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit
করার
পূর্বে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইনের আওতায়
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। (ঘ)প্রার্থী Online
এ
পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ
করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। (ঙ)SMS প্রেরণের নিয়মাবলি ও
পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা
মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ
Application Preview দেখা যাবে যদি Applicant's
copy তে কোন
তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না
থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে
পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের
পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক ভালো রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন
প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা download
করে
সংরক্ষণ করবেন। Applicant's Copy তে User ID দেয়া থাকবে। উক্ত User
ID ব্যবহার
করে প্রার্থী নিম্নাক্তো পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে
নিম্নোক্তভাবে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) মোট ১১২. (এক শত বারো) টাকা [পরীক্ষার ফি ১০০/-
এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকা] অনধিক ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা
দিবেন। প্রথম SMS :
DYD<space>UserID লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example:
DYD ABCDEF Reply: Applicant's Name, Tk. 112/-. will be charged as application
fee, Your PIN is XXXXXXXXXX. To pay fee Type DYD
<Space>YES<Space>PIN and send to 16222 দ্বিতীয় SMS:
DYD<space>YES<space>PIN লিখে 16222
নম্বরে
Send করতে হবে। Example
: DYD YES 123456789 Reply:
Congratulations Applicant's Name, payment completed successfully for DYD Recruitment
Application for XXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx) বিশেষভাবে উল্লেখ্য,
Online-এ
আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা
দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। (চ)SMS এ প্রেরিত User
ID এবং Password
ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য
সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print
(সম্ভব
হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী কর্তৃক এ প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায়
অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র
সংগ্রহের নোটিশ http://DYD.teletalk.com.bd এবং যুব উন্নয়ন অধিদপ্তর এর
ওয়েবসাইট http://www.dyd.gov.bd এ পাওয়া যাবে। এছাড়া প্রবেশপত্র
সংগ্রহ সংক্রান্ত SMS শুধুমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোন নম্বরে প্রেরণ করা হবে। Online
আবেদনপত্রে
প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা
সংক্রান্ত যাবতীয় বিষয়ে যোগাযোগ করা হবে বিধায় উক্ত মোবাইল ফোন নম্বরটি সার্বক্ষণিক সচল
রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ
নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password
পুনরুদ্ধার
করতে পারবেন। (i)
User ID জানা
থাকলে DYD<space>Help<space>User<space>UserID
& Send to 16222.
Example: DYD Help User ABCDEF (ii)
PIN Number জানা থাকলে; DYD<space>Help<space>PIN<space>PIN
Number & Send to
16222. Example: DYD Help PIN 123456789. (ঝ) অনলাইনে আবেদন করতে কোন
সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা টেলিটকের জবপোর্টেল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobs
bdTeletalk এ
মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization
Name: DYD. Post Name: * * *, Applicant's User ID ও Contact
Number অবশ্যই
উল্লেখ করতে হবে)। (ঞ)ডিক্লারেশন: প্রার্থীকে
অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের
প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে
অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির
আশ্রয় গ্রহন করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি
নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল
করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ
সংখ্যা হ্রাসবৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/সংযোজন, সময় পরিবর্তন ও বাতিল করার
ক্ষমতা সংরক্ষণ করেন। (মোঃ আঃ হামিদ খান) পরিচালক(প্রশাসন ও অর্থ) ফোনঃ ২২৩৩৮০৮৬৩।
|
||||





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন