সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ - X Jobs Y ondragstart='return false' onselectstart='return false'
Responsive Ads Here
Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৪ জুন, ২০২২

সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

 




গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহিলা বিষয়ক অধিদপ্তর

শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী

জিরানী, গাজীপুর ।

E-mail: academyzirani@yahoo.com

স্মারক নং-৩২.০১.০০০০.০৩০.২৫.০০১.২২-৪৬                                                       তারিখ ০১/০৬/২০২২ খ্রি

সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুক্তিব মহিলা প্রশিক্ষণ একাডেমী জিরানী, গাজীপুরে জুলাই-সেপ্টেম্বর /২০২২ সেশনে প্রশিক্ষণার্থী ভর্তির নিমিত্তে বাংলাদেশের যেকোনো এলাকার শুধুমাত্র ১৬ হতে ৪০ বছর বয়সসীমার নারীদের (অসহায় দুস্থ, সুবিধাবঞ্চিত নারীদের অগ্রাধিকার) নিকট হতে নিম্নোক্ত শর্তে সাদা কাগজে স্বহস্তে লিখিত/অফিস লিংক হতে সংগৃহীত নির্দিষ্ট ভর্তি ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

প্রশিক্ষণ কোর্সের বিবরণ:

ক্র. নং

ট্রেড কোর্সের নাম

আসন সংখ্যা

কোর্সের
মেয়াদ

শিক্ষাগত যোগ্যতা

ভর্তি পরীক্ষা গ্রহণের তারিখ ও সময়

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন

৬০

৩৬০

ন্যূনতম SSC/সমমান

০৩/০৭/২০২২ খ্রি.(রবিবার)

সকাল ১০.০০ ঘটিকা

ড্রেস মেকিং এন্ড টেইলরিং

৩০

SSC/JSC /সমমান

মোবাইল ফোন সার্ভিসিং

২০

8

সার্টিফিকেট-ইন -বিউটিফিকেশন

৩০

ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স

৩০

 

 

 

দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত নিয়মাবলি/শর্তাবলি:

·      প্রার্থীর বয়স ১৬-৪০ বৎসর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী ও অভিভাবকের নাম ও মোবা: নম্বর উল্লেখপূর্বক নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে । সকল সনদ, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রশিক্ষণার্থীর ২ কপি ছবি, অভিভাবকের ১ কপি ছবি জমা দিতে হবে ।

·      প্রশিক্ষণার্থীদের ভর্তির দিন হতেই হোস্টেলে অবস্থান করতে হবে এবং ঐ দিন হতে প্রশিক্ষণ শুরু হবে ।

·      আবেদনপত্র https://ssfmwta.blogspot.com  লিংক হতে ডাউনলোড করা যাবে।প্রার্থীকে ট্রেড উল্লেখপূর্বক নির্ধারিত ফরমে আবেদন করতে হবে ।

·      আবেদনপত্র আগামী ০২/০৭/২০২২ তারিখের মধ্যে সরাসরি/ডাকযোগে /ই -মেইলে (academyzirani@yahoo.com) পাঠাতে হবে । ভর্তি পরীক্ষার দিনেও সকাল ১০.০০ ঘটিকার
মধ্যে আবেদন করা যাবে । আবেদনপত্র একাডেমীর প্রধান ফটকের সিকিউরিটি গার্ডরুমে পাওয়া যাবে

·      বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন এর জন্য নির্ধারিত ফি বাবদ ৪৫০/-টাকা কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে (সরকারি বাজেট প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণ শেষে ৪৫০/-টাকা
ফেরত দেয়া হবে) । ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএ/ডিএ দেয়া হবে না ।

·      সকালে কৃষির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে ।

·      প্রশিক্ষণ চলাকালীন সময়ে (৩ মাস ক্যাম্পাসের বাইরে অবস্থান করা যাবে না । অসুস্থ(জ্বর/ হাঁচি /কাশি) এবং অন্তঃসত্ত্বা নারীদের না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ।

প্রশিক্ষণকালীন প্রদেয় সুবিধাদি:

প্রশিক্ষণার্থীদের জনপ্রতি মাসিক ৩০০ টাকা ভাতা প্রদান, সম্পূর্ণ বিনা মূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে ।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বোর্ড কর্তৃক সনদপত্র প্রদান করা হবে ।



(
সুরাইয়া খাতুন),
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
০১/০৮/২০২২
(
মূলপদ: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা)
শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী
মহিলা বিষয়ক অধিপ্তর জিরানী, গাজীপুর ।
মোবাইল ০১৭০১334৯৮৫, ০১৭৭৯১৭০৫৪৬


যোগাযোগ:
০১৭১২৯০০০৭৮, ০১৭৯৯৩৩৬৯১৩
০১৯১৬৩৬০৫৬৬, ০১৭০৪১৮৭৮৭৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot