আহছানিয়া মিশন মেডিকেল কলেজ-এ এম..বি.বি.এস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি - X Jobs Y ondragstart='return false' onselectstart='return false'
Responsive Ads Here
Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৯ জুন, ২০২২

আহছানিয়া মিশন মেডিকেল কলেজ-এ এম..বি.বি.এস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি


 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৭ জুন, ২০২২

আবেদনের শেষ তারিখ: ৩ জুলাই, ২০২২

আহছানিয়া মিশন মেডিকেল কলেজ

আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল এর একটি সহযােগী প্রতিষ্ঠান

প্লট-৩, এমব্যাংকমেন্ট ড্রাইভওয়ে, সেক্টর-১০, উত্তরা, ঢাকা-১২৩০

(ইজতেমা মাঠের পশ্চিম পাশে, কামারপাড়া সংলগ্ন) হটলাইনঃ ১০৬১৭, মোবাইল: ০১৮৪৭৩৫৯২৩০

#গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত

#ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত

#বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত (প্রক্রিয়াধীন)

এম..বি.বি.এস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (১ম ব্যাচ / ২০২১-২০২২)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফলে লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪০ বা তদূর্ধ্ব নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য উপযুক্ত ঘোষণা করা হয়েছে। উক্ত তালিকায় অন্তর্ভুক্ত এবং আহছানিয়া মিশন মেডিকেল কলেজ এ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের কলেজের নির্ধারিত ফর্মে দরখাস্ত আহবান করা যাচ্ছে। নিম্নে প্রদত্ত সকল তারিখ সরকার কর্তৃক নির্ধারিত।

 

ভর্তির ফরম সংগ্রহ ও জমা দান:

 আগামী ২১ জুন ২০২২ থেকে সাধারণ, অস্বচ্ছল-মেধাবী ও মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীগণ কলেজ ক্যাম্পাস থেকে সরাসরি অফেরতযোগ্য নগদ ১,০০০/- টাকা (এক হাজার টাকা) পরিশোধ করে ভর্তি ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে ৩ জুলাই ২০২২ এর মধ্যে ছুটির দিন ব্যতীত যে কোন দিন সকাল ৯.৩০ থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত কলেজের নিচতলায় অবস্থিত অস্থায়ী বুথে জমা দিতে পারবেন।

উল্লেখ্য, কলেজের প্রথম এই শিক্ষাবর্ষে মোট ৫০ জনের মধ্যে অস্বচ্ছল-মেধাবী ও মুক্তিযোদ্ধা সংরক্ষিত আসন / কোটার জন্য মোট ৩ জন প্রার্থী ভর্তির সুযোগ পাবেন, যাদের ভর্তি ফরম সংগ্রহের জন্য কোন টাকা দিতে হবে না।

নির্বাচিত ও অপেক্ষমান তালিকা প্রকাশ:

 ভর্তির ফরম জমাদানকারী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমানদের তালিকা আগামী ৭ জুলাই ২০২২ কলেজ নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (www.ammch.edu.bd) এ প্রকাশ করা হবে। ভর্তি ১৪ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে (অপেক্ষমান তালিকাসহ)। ক্লাস শুরু হবে ১ আগষ্ট ২০২২ থেকে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ

আহছানিয়া মিশন মেডিকেল কলেজ

E-mail: info.ammcu@gmail.com, Web: www.ammch.edu.bd, FB/alahsaniamedicalcollege





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot